Call: +880 1870-861663 | Email: info@researchlearningcenters.com

নিয়ম ও শর্তাবলী

আমাদের প্ল্যাটফর্ম ব্যবহারের আগে অনুগ্রহ করে নিচের নিয়ম ও শর্তাবলী মনোযোগসহকারে পড়ুন।

Research Learning Center (RLC) সম্পর্কে

Research Learning Center (RLC) একটি অনলাইন শিক্ষা ও গবেষণা প্রশিক্ষণ প্ল্যাটফর্ম। আমরা শিক্ষার্থী, গবেষক ও পেশাজীবীদের জন্য গবেষণাপত্র লেখালেখি, জার্নাল প্রকাশনা এবং উচ্চশিক্ষা সংক্রান্ত দক্ষতা বৃদ্ধির কোর্স পরিচালনা করি।

সেবার ধরন

  • Research Learning Center শুধুমাত্র শিক্ষামূলক ও গবেষণা প্রশিক্ষণ প্রদান করে।
  • আমাদের কোর্সগুলো অনলাইন (লাইভ/রেকর্ডেড ক্লাস), ওয়েবিনার, ওয়ার্কশপ এবং রিসোর্স ম্যাটেরিয়াল আকারে প্রদান করা হয়।
  • কোন প্রকার অবৈধ, অশ্লীল, বিভ্রান্তিকর বা কপিরাইট লঙ্ঘনকারী কন্টেন্ট আমরা প্রচার করি না।

নিবন্ধন ও অংশগ্রহণ

  • আমাদের কোর্সে অংশগ্রহণ করতে হলে অনলাইনে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।
  • নিবন্ধনের সময় প্রদত্ত তথ্য অবশ্যই সঠিক ও হালনাগাদ হতে হবে।
  • কোর্স ফি (যদি প্রযোজ্য হয়) সম্পূর্ণ পরিশোধের পরেই শিক্ষার্থী কোর্সে অংশগ্রহণ করতে পারবে।

কপিরাইট ও মেধাস্বত্ব

  • Research Learning Center কর্তৃক প্রদত্ত সব ধরনের শিক্ষামূলক কন্টেন্ট (ভিডিও, নোট, স্লাইড, ই-বুক, প্রবন্ধ ইত্যাদি) RLC-এর কপিরাইট সুরক্ষিত সম্পদ।
  • শিক্ষার্থীরা শুধুমাত্র ব্যক্তিগত শিক্ষার জন্য এই কন্টেন্ট ব্যবহার করতে পারবেন।
  • কোন অবস্থাতেই অনুমতি ছাড়া এই কন্টেন্ট কপি, বিক্রি, শেয়ার বা বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে না।

পেমেন্ট ও ফেরত নীতি

  • একবার প্রদত্ত কোর্স ফি সাধারণত অফেরতযোগ্য।
  • বিশেষ পরিস্থিতিতে (যেমন কোর্স বাতিল হয়ে গেলে) প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ফেরতের সিদ্ধান্ত নিতে পারে।
  • যেকোনো লেনদেনের ক্ষেত্রে Research Learning Center কোনো অতিরিক্ত ব্যাংক/পেমেন্ট চার্জের জন্য দায়ী থাকবে না।

ব্যবহারকারীর আচরণ

  • শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের সবসময় ভদ্র, শ্রদ্ধাশীল এবং পেশাদার আচরণ বজায় রাখতে হবে।
  • কোর্স চলাকালীন কোনো প্রকার অশ্লীল, আক্রমণাত্মক বা ক্ষতিকর মন্তব্য/কর্মকাণ্ড করলে শিক্ষার্থীর অ্যাকাউন্ট বাতিল করা হবে।

দায়িত্ব সীমাবদ্ধতা

  • আমাদের কোর্স থেকে প্রাপ্ত জ্ঞান ও তথ্য গবেষণা ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়।
  • কোন শিক্ষার্থী এই জ্ঞানকে ভুলভাবে ব্যবহার করলে তার জন্য Research Learning Center দায়ী থাকবে না।
  • আমরা সর্বোচ্চ মান বজায় রাখার চেষ্টা করি, তবে কোনো কোর্স বা রিসোর্স ১০০% ত্রুটিমুক্ত থাকবে এমন নিশ্চয়তা দেওয়া হয় না।

তথ্য সুরক্ষা (Privacy Policy)

  • ব্যবহারকারীর প্রদত্ত ব্যক্তিগত তথ্য গোপন রাখা হবে এবং শুধুমাত্র কোর্স সংক্রান্ত কাজে ব্যবহার করা হবে।
  • তৃতীয় পক্ষের কাছে কোনো তথ্য অনুমতি ছাড়া হস্তান্তর করা হবে না।

নীতিমালা পরিবর্তন

  • Research Learning Center যে কোনো সময় এই নিয়ম ও শর্তাবলী পরিবর্তন/সংশোধন করার ক্ষমতা রাখে।
  • নিয়ম পরিবর্তনের পর প্ল্যাটফর্ম ব্যবহার করলে তা নতুন নিয়ম মেনে নেওয়া হয়েছে বলে গণ্য হবে।

৯. যোগাযোগ

যেকোনো জিজ্ঞাসা বা সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন:

এই "নিয়ম ও শর্তাবলী" গ্রহণ করার মাধ্যমে ব্যবহারকারী স্বীকার করেন যে তিনি উপরে উল্লেখিত সব নিয়ম পড়েছেন, বুঝেছেন এবং মেনে চলতে সম্মত।